Thursday, 9 December 2021

রাতের ডায়রি


আজ ১০ ই ডিসেম্বর, 
মাঝে মাঝে খুব হাউমাউ কটে কেঁদে উঠতে ইচ্ছে করছে।কেনই বা করবে না বলো, আমার নিজের হাতে গড়া এত বছরের সংসারটা আজ ছিন্ন বিন্ন হয়ে পড়ে আছে।কায়েসের বড় একটা সুযোগ এসেছে ইউরোপে, এইতো হাতে গোনা দু চারদিনের মধ্যেই হয়তো উড়াল দিবে নতুন শহরের নতুন গলিতে। এ নিয়ে চার বার এমন হলো পুরো সংসারটা তছনছ হশে গেলো।হুম জানি অনেক বড় সুযোগ,সব কিছু চেন্জ হয়ে যাবে।কিন্তু মন তো মানছে না।  খনে খনে বিষাদে মন ভরে উঠছে। একটু আগে এক কাপ চা চেয়েছে।  অভ্ঢ়াস নাই চা খাওয়ার কিন্তু কেন জানি ইদানিং খাচ্ছে, আমি না করি নি, এমন হয়ে গেছে মন চাও বানাতে ইচ্ছা করছে না। আগে বড় শান্ত ছিলাম, আসলে বয়স ছিলো কম, মনও ছিলো শান্ত আর এখন একটু তেই রেগে উঠি।।এই যে শান্ত মনে চায়ের পেয়ালায় চুক চুক করে চুমুক দিচ্ছে, কে বলবে একটু আগেই আমার কাক ফাটা চিৎকার চুপ করে শুনেছে। সবকিছু তেই এত ঠান্ত্ডা কিভাবে মানুষ থাকে আার তো বোঝা দায়।।এত পেরেশানি তে যে মন খুলে একটু কাদবো তা আর হয়ে উঠছে না, ছিচকাদুনের মত এই এসে কেদে আবার হয় চুলার পাঠে ঢ়েতে হচ্ছে আর নয়তো সূদুর পাড়ে সব পাঠাতে গুছানোর কাজে নামতে হচ্ছে। ওহ্ যাই তো আজ আবার খাসির মাংসের রেজালা আর পোলাও খেতে চেয়েছে, রান্না করে ফেলি।