Sunday, 8 May 2016

শামী কাবাব

শামী কাবাবের রেসিপি :

উপকরনঃ- ছোলার ডাল- ১ কাপ,
পেয়াজ কুচি- ২ টি,
পুদিনা পাতা কুচি- ১ টেবিল চামচ,
ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ,
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ,
ধনিয়া গুড়ো- ১ চা চামচ,
মরিচের গুড়ো- আধা চা চামচ,
আদা বাটা- আধা টেবিল চামচ,
গরম মসলা গুড়ো- আধা চা চামচ,
বেসন- হাফ কাপ,
তেল ভাজার জন্য,
লবন- স্বাদ মত !!! 

পদ্ধতি:
ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে ডাল। এবার হাত দিয়ে চটকে নিতে হবে। অর্ধেক বেসন আর বাকি সমস্ত উপকরন ডালের সাথে মিশিয়ে নিন ভালো করে।এবার হাতের তালুতে ডালের মিশ্রণ নিয়ে গোল গোল করে কাবাবের শেপ দিন। 

এবার বাকি বেসন অল্প লবন আর পানি দিয়ে গুলে নিন একটা বাটিতে। একটা একটা কাবাব এই মিশ্রনে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন গোল্ডেন ব্রাউন করে। 

টমেটো জুস

টমেটো জুস:

টমেটো -----২৫০ গ্রাম
পানি ---২ গ্লাস 
লেবু – ১ টা ছোট
পুদিনা পাতা –৩/৪ টা 
উপকরণঃ
টমেটো ও লেবু ভাল করে ধুয়ে কেটে নিতে হবে। তারপর ব্লেন্ডারে টমেটো ও পুদিনা পাতা নিতে হবে। লেবু চিপে নিবেন।

সব একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে পরিবেশন করুন।

মুরগি মাশালা

মুরগি মাশালা (তেল ছাড়া):

উপকরনঃ মুরগির মাংস- মাঝারি আকৃতির হাফ মুরগি
· লেবুর রস- ২ চা চামচ
· পেঁয়াজকুচি – বড় ১ টি
· কাঁচা মরিচ কুচি- ২টি 
· রসুন মিহি কুচি- ২ কোয়া 
· আদা মিহি কুচি- ১ চা চামচ
· সিরকা- ১ চা চামচ
· টক দই- ১০০মিলি
· মরিচ গুঁড়া- ১ চা চামচ
· জিরা গুঁড়া- ১ চা চামচ 
· ধনে গুঁড়া- ১/২ চা চামচ
· পাপ্রিকা গুঁড়া- ১/২ চা চামচ 
· গরম মশলা গুঁড়া- ১/৪ চা চামচ
· লবন – স্বাদমত
প্রণালী: একটি বাটিতে মুরগি টুকরো করে নিতে হবে। তাতে লেবুর রস, কাঁচামরিচ কুচি, আদা রসুন কুচি, সিরকা আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। অন্য একটি বাটিতে টক দই এর সাথে লবন,ধনে,জিরা,মরিচ,পাপ্রিকা,গরম মশলা গুঁড়া ভাল করে মিশিয়ে মেরিনেট করে মুরগি গুলোতে মিশিয়ে আরও ১০ মিনিট রেখে দিতে হবে। একটি নন স্টিক হাঁড়ি গরম করে মেখে রাখা মুরগি দিয়ে ঢেকে দিতে হবে। মুরগি থেকেই পানি বের হবে। ৫ মিনিট পর সামান্য একটু পানি দিয়ে কম আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। ঝোল শুকিয়ে প্রায় মাখা মাখা হয়ে আসলে নামিয়ে ফেলুন। ব্যাস তৈরি হয়ে গেল মুরগি মাশালা। যদি কাউকে না বলা হয়ে কেউ বুঝতেই পারবে না এটাতে তেল দেয়া হইনি।


Friday, 6 May 2016

সাদা খিচুড়ি

খিচুড়ি খাওয়ার ধুম পড়ে বর্ষায়। বৃষ্টির হওয়া মানেই খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা। তাই বলে কি বর্ষা ছাড়া খাওয়া হবে না খিচুড়ি? কিন্তু সাদা খিচুড়ির কথা কি কখনো শুনেছেন। শুনতে অবাক শোনা গেলেও সাদা খিচুড়িও রান্না করা সম্ভব। 
যে সব উপকরণ লাগবে- 
বাসমতি চাল ৩/৪ কাপ, 
গোটা মুগ ৩/৪ কাপ, 
ঘি ১ ১/২ চামচ, 
জিরা ১ চা চামচ, 
লবঙ্গ ৩টি, 
দারচিনি ১ টুকরা, 
গোলমরিচ ৪-৫টি, 
এলাচ ৩টি, 
কারিপাতা ৪-৫টি, 
কাজুবাদাম ২ টেবিল চামচ, 
লবণ স্বাদ মতো, 
কাঁচামরিচ ৩-৪টি, 
নারকেল কোরা ১ টেবিল চামচ।
প্রণালী-
চাল ও গোটামুগ ডাল ভাল করে ধুয়ে ঘণ্টা দুয়েকের জন্য রেখে দিন ভালোভাবে পানি ঝরতে।
এরপর প্রেশার কুকারে ঘি গরম করে জিরা-ফোড়ন দিলে ফুটতে আরম্ভ করবে। তখন এতে লবঙ্গ, এলাচ, গোলমরিচ, কারিপাতা দিয়ে দু’মিনিট নাড়ুন। এরপর কাজু বাদাম দিয়ে কয়েক সেকেন্ড ভেঁজে নিয়ে এতে দিন নারকেল কোরা, ধুয়ে রাখা চাল ও মুগডাল। পানিও দিন তিন কাপ পরিমাণ।
এরপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিন। বেশি আঁচে রাখুন এক হুইসেল দেয়া পর্যন্ত। এরপর আঁচ কমিয়ে দিন। তারপর আরেকটা হুইসেল দিলে চুলা নিভিয়ে ঢাকনা খুলে খিচুড়ির উপর ধনেপাতা ছড়িয়ে দিন।
এবার সার্ভিং ডিশে সালাদ ও আঁচারের সাথে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন পছন্দের কাবাব, ডিম/মাছ ভাঁজি বা ডিম/মাংসের ভুনার সাথে। পরিবারের সবাই মিলে উপভোগ করুন সাদা খিচুড়ি।

অন্থুন

স্যুপের সাথে সবার আগে কীসের কথা মনে পড়ে? অবশ্যই অন্থুন। অন্থুন বা ওনটোন যে নামেই উচ্চারণ করুন না কেন এই খাবারটা কিন্তু আমাদের দারুণ প্রিয়। 

স্টাফিংয়ের উপকরণঃ
– ১০০ গ্রাম রান্না করা চিকেনকুচি,
– ১ টেবিলচামচ পেঁয়াজকুচি,
– স্বাদমতো লবণ,
– আধ চা চামচ টেস্টিং সল্ট,
– ২টি ডিমের সাদা অংশ ফেটিয়ে রাখা,
– পুদিনা কুচি ইচ্ছামত

অন্থুন শিটের উপকরণঃ

– ২০০ গ্রাম ময়দা,
– ২ টেবিলচামচ কর্নফ্লাওয়ার,
– ২টি ডিম,
– সয়াবিন তেল

প্রণালীঃ
– ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে তাতে ডিম দিয়ে সামান্য পানি দিয়ে মেখে মন্ড তৈরি করে নিন।
– এবার একটি ঠান্ডা জায়গায় ভেজা কাপড়ে মুড়ে মন্ডটি ৩০ মিনিট রেখে দিন।
– স্টাফিংয়ের সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
– এবার মন্ড থেকে সামান্য অংশ নিয়ে পাতলা করে বেলে নিয়ে চারকোনা করে করে কেটে নিন।
– এবার স্টাফিংয়ের সামান্য অংশ নিয়ে রুটির ওপর রেখে পছন্দমতন আকারে তৈরি করে নিন। মুখগুলো ডিম দিয়ে বন্ধ করে দিতে পারেন। এটি অনেকটা নৌকার আকারে গড়ে নিন, মুচমুচে বেশি হবে। চাইলে থলের আকারেও গড়তে পারেন। এভাবে যতগুলি হয় গড়ে নিন।
– এবার ডিপ কড়াইতে তেল দিন। তেল গরম হলে ডিপ ফ্রাই করে নিন। বাদামী হয়ে এলে তেল ঝড়িয়ে তুলেন নিন। টমেটো সস বা চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস

কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের এঁচোড়

উপকরণ :
এঁচোড় ও গরুর মাংস ১/২ কেজি করে, 
১/২ কাপ পেঁয়াজ কুঁচি পরিমানমতো, 
১ চা চামচ হলুদ গুঁড়ো, 
পরিমাণ মতো মরিচ গুঁড়ো, 
১ চা চামচ জিরাগুঁড়ো, 
২ টেবিল চামচ করে আদা ও রসুনবাটা, 
৪ টা এলাচ, 
৪ টুকরো দারুচিনি, 
কাঁচামরিচ ৬ টি, 
১/২ কাপ সয়াবিন তেল, 
১/২ চামচ চিনি, 
পরিমাণমত লবণ ও পানি নিয়ে নিন।

রান্না-বান্না :
প্রথমে এঁচোড় কেটে ভাপিয়ে নিন। এবার কড়াইতে পরিমাণমতো তেল গরম করে সব মসলা কষিয়ে মাংস দিয়ে আরেকটু পানি দিয়ে মৃদু আঁচে সিদ্ধ হতে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে ভাপিয়ে রাখা এঁচোড় আর এককাপ পানি দিয়ে দশ মিনিট ঢেকে রান্না করুন। খেয়াল রাখুন যাতে পাতিলের নিচে লেগে না যায়।

এবার পেঁয়াজ কুঁচি, আস্ত জিরা আর রসুন কুঁচি দিয়ে পুরো সবজিটি ফোড়ন দিন। স্বাদ বাড়াতে সামান্য চিনি ছিটিয়ে দিন। ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল মাংসের এঁচোড়।

ফ্লাওয়ার কেক

ফ্লাওয়ার কেক :
উপকরণ :
ময়দা-১কাপ
ডিম -২ টা
তেল -১ কাপ
চিনি -১ কাপ
বেকিং পাউডার- ১ চা চামচ
ভেনিলা এসেন্স - ১ চা চামচ
কোকো পাউডার - ২ চা চামচ

প্রণালি:
ডিম ,চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ভালো মতো। এবং এই ব্লেন্ডার আর টাইমে ১ কাপ তেল দিতে হবে অল্প অল্প করে। 
ব্লেন্ড হয়ে গেলে একটা বাটিতে তা ঢেলে তাতে বেকিং পাউডার ভেনিলা এসেন্স দিতে হবে। 
এবং অল্প অল্প করে আটা দিতে হবে। এই mixiture টা  টাইম নিয়ে ভালো মতো করতে হবে। 
then mixture এর হাফ আরো ও কম আলাদা করে রাখতে হবে। এক কাপে ২ চা চামচ কোকো পাউডার ও এক চা চামচ দুধ নিয়ে তাতে কোকো পাউডার তা ভালো করে মিসটে হবে। এখন কম মিক্সচার তা যেই পাত্রে রাখা তাতে ভালো করে মিশাতে হবে। 
সাদা মিক্সচার তা দিব আগে বাটির মিডিলে। এন্ড চামচ দিয়ে ওটাকে ছাড়ায়ে দিতে হবে। এরপর choclate মিক্সচার টা middle এ দিতে হবে। Last e একটা toothpick দিয়ে টেনে দিতে হবে। 
Bati tel mekhe ready korar time ei taoaa chulay dite hobe olpo ache. Cake er bati taoa er upor bosay dite hobe and ekta dhakna dte hbe jeno batash na dhuke.ekdom majhari aache cake ta bosate hobe. Within 1 hour ei cake hoye jabe smile emoticon

টমেটো চাটনি

ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে খুব ভাল যে খাবারটি যায় তা হল চাটনি। কি নাম শুনে জিভে জল চলে এলো? চাটনি খাবারটি এমন যেকোনো খাবারের সাথে খাওয়া যায়। মুখের রুচি ফিরিয়ে আনে চাটনি। টক, মিষ্টি টমেটো চাটনিই হলো এমন এক চাটনি যা যেকোনো খাবারের সাথে খাওয়া যায়।
আসুন জেনে নিই টক মিষ্টি টমেটো চাটনি তৈরির রেসিপিটি।

উপকরণঃ
টমেটো ( ডাইস করে কাটা) – ৫০০ গ্রাম
চিনি – ১০০ গ্রাম
গুড় – ৫০ গ্রাম
কালিজিরা – ১ চা চামচ
শুকনা লাল মরিচ – ২/৩ টা
তেঁতুলের রস – ২ টেবিল চামচ
তেল – ২ টেবিল চামচ
লবণ – পরিমান মত।

পদ্ধতিঃ
প্রথমে একটি প্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে এতে তেজপাতা, শুকনো লাল মরিচ , কালিজিরা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। তারপর টমেটোগুলো দিয়ে দিন। যতক্ষন না টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষন পর্যন্ত নাড়ুন। চুলার তাপ কম রাখবেন। টমেটো গলে নরম হয়ে এলে এতে গুড়, চিনি, দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিন।
চুলার তাপ কম রাখবেন। টমেটো গলে নরম হয়ে এলে এতে গুড়, চিনি, দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিন।
মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। টমেটো গলে গেলে এতে তেঁতুলের রস ও লবণ দিয়ে দিন। লবণ কম দেবেন। তারপর ভাল করে নেড়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ১০ মিনিট পর দেখবেন টমেটো, চিনি, গুড় সবকিছু গলে গিয়েছে। নামিয়ে পোলাও, তেহেরি, ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন দারুন মজাদার টক মিষ্টি টমেটো চাটনি।


Thursday, 5 May 2016

কড়াই গোস্ত

 কড়াই গোস্ত :

উপকরনঃ
• মুরগীঃ ১ টি(১কেজি, মাঝারি আকারে কেটে নিন )
• টমেটোঃ বড় ২ টি কুচি করা
• তেলঃ ৩ টেবিলচামচ
• পেয়াজকুচিঃ ১/২কাপ
• আদা রসুন বাটাঃ ১চা চামচ করে
• মরিচের গুড়ো ও কালো গোলমরিচ গুড়োঃ ১ চা চামচ করে
• জিরা গুড়োঃ ১ চা চামচ
• ঘিঃ ১ টেবিলচামচ
• ধনেপাতাঃ ২টেবিলচামচ
• কাচামরিচ: ৩

প্রনালি:
মুরগী ধুয়ে পানি ঝরিয়ে নিন।
কড়াইতে তেল দিয়ে মুরগী দিয়ে সোনালি করে ভাজুন। এখন মুরগীর সাথে কুচি পেয়াজ, আদা রসুন বাটা দিয়ে ভাজুন।
এখন টমেটো দিন।টমেটো নরম হলে বাকি গুড়ো মশলা , কাচামরিচ দিয়ে মিশিয়ে ঢেকে দিন।অল্প আচে ১৫ মিনিট রাখুন।কোন পানি দেয়া যাবে না, টমেটোর পানিতেই হয়ে যাবে।


ঘি ও ধনেপাতা ছিটিয়ে রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।



দেশী মুরগির ঝোল

দেশী মুরগির ঝোল:
যা লাগবে :
মুরগি -১টি
আলু -বড় ২টি
পেঁয়াজ কুচি -১ /২কাপ
আদা বাটা -১ চা চামচ 
রসুন বাটা -১চা চামচ 
জিরা বাটা -১চা চামচ 
মরিচ গুড়া -দেড় চা চামচ 
হলুদ গুড়া -১ চা চামচ 
তেজপাতা -৩টি
দারুচিনি -৩ টি
এলাচ -৪টি
লবণ -স্বাদ মতো 
তেল -১ /৪কাপ 
কাঁচামরিচ -৫ -৬টি
ভাজা জিরা গুড়া -১ /২চা চামচ ( ইচ্ছা)
পানি- ২ কাপ 

যেভাবে করবেন :
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে তাতে অল্প পানি দিয়ে সব মশল্লা ( ভাজা জিরা বাদে) কষাতে হবে। কষানো হলে মুরগি দিয়ে নেড়ে চেড়ে ঢাকতে হবে। মুরগি থেকে যে পানি বেরুবে তা দিয়ে মুরগিটা কষিয়ে আলু দিয়ে নেড়ে চেড়ে ২ কাপ পানি দিতে হবে। ১ কাপ পরিমান ঝোল হলে কাঁচামরিচ ও ভাজা জিরা দিয়ে দমে রেখে নামিয়ে ফেলতে হবে।
















চিকেন ভারতা

চিকেন ভারতা:
যা যা দরকারঃ

বোনলেস চিকেন- ৫০০ গ্রাম
সেদ্ধ ডিম- ২টি 
রসুন কোয়া- ৫টি
বড় এলাচ- ৪টি
তেজপাতা- ২-৪টি
পিয়াজ কুচি- বড়ো ২টি
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচ গুড়া- ১/৪ চা চামচ
ধনিয়া গুড়া- ১/৪ চা চামচ
জিরা গুড়া- ১ চা চামচ
টমাটো পিউরি- ২ চা চামচ
কাজুবাদাম বাটা- ৪ চা চামচ
টকদই- ৩ চা চামচ
বাটার- ১/৪ চা চামচ
ফ্রেশ ক্রিম- ৩ চা চামচ
গরমমসলা গুড়া- ২ চা চামচ
লবন - সাদমতো 

যেভাবে করতে হবেঃ
**দুইটি ডিম হার্ড বয়েল করে,ছিলে লম্বা-লম্বা টুকরো করে রেখে দিন। 

মুরগির মাংস ধুয়ে কিউব করে কেটে নিন। এবার এই পিসগুলিকে পরিমানমতো পানি,রসুন কোয়া,এলাচ ও তেজপাতা দিয়ে প্রেশারকুকারে সেদ্ধ করে নিন।সেদ্ধ হলে ছেঁকে নিন।স্টক রেখে দিন। 

*** নন-স্টিক প্যানে তেল গরম করে পিয়াজকুচি বাদামি করে ভেজে নিন।
আদা-রসুন বাটা,মরিচ-ধনিয়া-জিরা গুড়া সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়ে পিয়াজের সাথে কষিয়ে নিন।তেল ভেসে উঠলে টমাটো পিউরি,কাজু বাটা,টক দই দিয়ে আরও কিছুক্ষন কষিয়ে নিন।কষানো হলে চিকেন পিসগুলি দিয়ে,রেখে দেয়া চিকেন স্টক মিশিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন।
**** ১৫ মিনিট পর বাটার,ক্রিম,কেটে রাখা ডিম,গরমসলা গুঁড়া মিশিয়ে কিছুক্ষন দমে রেখে নামিয়ে ফেলুন।
****লাচ্ছা পরোটা,নান, পোলাউ ইত্যাদির সাথে পরিবেশন করুন নর্থ ইন্ডিয়ান দারুন মজাদার চিকেন ভারতা।