Thursday, 5 May 2016

চিলি চিকেন গ্রেভি

চিলি চিকেন গ্রেভি: 

যা লাগবে : 

মুরগির মাংস ছোট টুকরা করা- দুই কাপ, 
ডিম- একটা, 
ময়দা তিন- টেবিল-চামচ, 
চিলি সস- এক কাপ, 
লাল কাঁচা মরিচ বাটা- দুই চা-চামচ, 
কর্নফ্লাওয়ার- দুই টেবিল-চামচ, 
পিয়াজ বড় কিউব- কাটা দুই কাপ, 
আদা-রসুন বাটা- এক চা-চামচ, 
লবণ- স্বাদমতো, 
সয়াসস- চার টেবিল-চামচ, 
লেবুর রস, তেল- পরিমাণমতো।

যেভাবে করবেন : 
কড়াইতে তেল গরম হলে পিয়াজ দিয়ে একটু ভেজে তাতে সয়াসস, সস, মুরগির মাংস আদা-রসুন বাটা দিয়ে ১০ মিনিট রান্না করে নিন। এবার ঠাণ্ডা পানিতে ময়দা, ডিম, লেবুর রস ও মরিচ বাটা গুলিয়ে হাঁড়িতে ঢেলে রান্না করুন ১০ মিনিট। এরপর কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে রান্না করুন পাঁচ মিনিট। ঘন হয়ে এলে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চিলি চিকেন।

No comments:

Post a Comment