Thursday, 5 May 2016

বোনলেস চিকেন ফ্রাই

বোনলেস চিকেন ফ্রাইঃ

উপকরণ :
কিউব করে কাটা মুরগির মাংস- ১ কাপ 
আদা,রসুন বাটা- ১ টে চামচ, 
রসুন কিমা- ১ চা চামচ, 
ডিম- ১টি, 
ময়দা- ২ টেবিল চামচ, 
মরিচ গুঁড়া- সামান্য, 
সাদা গোলমরিচ গুঁড়া- সামান্য, 
সয়াসস- ১ চা চামচ, 
অয়েস্টার সস- ১ চা চামচ
ফিশ সস- ১ চা চামচ
লবণ- স্বাদমতো, 
তেল- প্রয়োজনমতো



যেভাবে করতে হবেঃ
মুরগির মাংসের সঙ্গে তেল ছাড়া বাকি সব উপকরণ মাখিয়ে কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেড করে রাখতে হবে। তারপর গরম তেলে গোল্ডেন করে ভেজে নিতে হবে। অনেক সময় মুরগি অল্প ভেজে ফ্রিজে রাখা যায়। প্রয়োজনের সময় আবার একটু ভেজে পরিবেশন করা যায়।

***লবন না দিলেও চলে, কারন সসগুলিতে অনেক লবন থাকে।



No comments:

Post a Comment