চিকেন পপকর্ণ
যা যা দরকার:
চিকেন ব্রেস্ট- ৪ টি ছোটো টুকরা করা
ময়দা- ৪০০ গ্রাম
গোলমরিচ গুড়া- ১/২ চা চামচ
পিয়াজ গুড়া- ১ টে চামচ
পেপরিকা- ১ চা চামচ
কারী পাউডার- ১ টে চামচ
ডিমের সাদা অংশ- ৪টি
ব্রেড ক্রাম্বস- ৩০০ গ্রাম
লিকুইড দুধ- ২ টে চামচ
লবন- সাদমতো
তেল- ভাজার জন্য
যেভাবে করতে হবে:
একটি বোলে ময়দা,গোলমরিচ গুড়া,পিয়াজগুড়া,পেপরিকা,কারী পাউডার ও লবন একসাথে মিশিয়ে নিন।
অন্য একটি বাটিতে ডিমের সাদা অংশ,লিকুইড দুধ মিশিয়ে নিন।
## এবার চিকেন পিসগুলি একটা একটা করে প্রথমে ময়দার মিশ্রনে,এরপর ডিমের
মিশ্রনে তারপর ক্রাম্বসে গড়িয়ে নিন।এইভাবে আরেকবার রিপিট করুন।এবার হাতের
তালুতে নিয়ে পিসগুলিকে গোল শেপ দেয়ার চেষ্টা করুন।না করলেও চলবে। সব বানানো হলে নরমাল ফ্রিজে আধাঘন্টার জন্যে রেখে দিন।
## তেল গরম করে গোল্ডেন ব্রাউন করে ডীপ ফ্রাই করে নিন।
## গরম গরম সস দিয়ে পরিবেশন করুন।
## নোট:
পিয়াজ গুড়া,পেপরিকা না পেলে ম্যাগী নুডুলসের সাথে যে মসলা থাকে সেটা ইউজ করবেন।ক্রাম্বস না থাকলে টোস্ট বিস্কিটের গুড়া ইউজ করলেও কোনো অসুবিধা নেই ।
No comments:
Post a Comment