যা যা দরকারঃ
বোনলেস চিকেন- ৫০০ গ্রাম
সেদ্ধ ডিম- ২টি
রসুন কোয়া- ৫টি
বড় এলাচ- ৪টি
তেজপাতা- ২-৪টি
পিয়াজ কুচি- বড়ো ২টি
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচ গুড়া- ১/৪ চা চামচ
ধনিয়া গুড়া- ১/৪ চা চামচ
জিরা গুড়া- ১ চা চামচ
টমাটো পিউরি- ২ চা চামচ
কাজুবাদাম বাটা- ৪ চা চামচ
টকদই- ৩ চা চামচ
বাটার- ১/৪ চা চামচ
ফ্রেশ ক্রিম- ৩ চা চামচ
গরমমসলা গুড়া- ২ চা চামচ
লবন - সাদমতো
যেভাবে করতে হবেঃ
**দুইটি ডিম হার্ড বয়েল করে,ছিলে লম্বা-লম্বা টুকরো করে রেখে দিন।
মুরগির মাংস ধুয়ে কিউব করে কেটে নিন। এবার এই পিসগুলিকে পরিমানমতো পানি,রসুন কোয়া,এলাচ ও তেজপাতা দিয়ে প্রেশারকুকারে সেদ্ধ করে নিন।সেদ্ধ হলে ছেঁকে নিন।স্টক রেখে দিন।
*** নন-স্টিক প্যানে তেল গরম করে পিয়াজকুচি বাদামি করে ভেজে নিন।
আদা-রসুন বাটা,মরিচ-ধনিয়া-জিরা গুড়া সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়ে পিয়াজের সাথে কষিয়ে নিন।তেল ভেসে উঠলে টমাটো পিউরি,কাজু বাটা,টক দই দিয়ে আরও কিছুক্ষন কষিয়ে নিন।কষানো হলে চিকেন পিসগুলি দিয়ে,রেখে দেয়া চিকেন স্টক মিশিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন।
**** ১৫ মিনিট পর বাটার,ক্রিম,কেটে রাখা ডিম,গরমসলা গুঁড়া মিশিয়ে কিছুক্ষন দমে রেখে নামিয়ে ফেলুন।
****লাচ্ছা পরোটা,নান, পোলাউ ইত্যাদির সাথে পরিবেশন করুন নর্থ ইন্ডিয়ান দারুন মজাদার চিকেন ভারতা।

No comments:
Post a Comment