মুরগি মাশালা (তেল ছাড়া):
উপকরনঃ মুরগির মাংস- মাঝারি আকৃতির হাফ মুরগি
· লেবুর রস- ২ চা চামচ
· পেঁয়াজকুচি – বড় ১ টি
· কাঁচা মরিচ কুচি- ২টি
· রসুন মিহি কুচি- ২ কোয়া
· আদা মিহি কুচি- ১ চা চামচ
· সিরকা- ১ চা চামচ
· টক দই- ১০০মিলি
· মরিচ গুঁড়া- ১ চা চামচ
· জিরা গুঁড়া- ১ চা চামচ
· ধনে গুঁড়া- ১/২ চা চামচ
· পাপ্রিকা গুঁড়া- ১/২ চা চামচ
· গরম মশলা গুঁড়া- ১/৪ চা চামচ
· লবন – স্বাদমত
প্রণালী: একটি বাটিতে মুরগি টুকরো করে নিতে হবে। তাতে লেবুর রস, কাঁচামরিচ কুচি, আদা রসুন কুচি, সিরকা আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। অন্য একটি বাটিতে টক দই এর সাথে লবন,ধনে,জিরা,মরিচ,পাপ্রিকা,গরম মশলা গুঁড়া ভাল করে মিশিয়ে মেরিনেট করে মুরগি গুলোতে মিশিয়ে আরও ১০ মিনিট রেখে দিতে হবে। একটি নন স্টিক হাঁড়ি গরম করে মেখে রাখা মুরগি দিয়ে ঢেকে দিতে হবে। মুরগি থেকেই পানি বের হবে। ৫ মিনিট পর সামান্য একটু পানি দিয়ে কম আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। ঝোল শুকিয়ে প্রায় মাখা মাখা হয়ে আসলে নামিয়ে ফেলুন। ব্যাস তৈরি হয়ে গেল মুরগি মাশালা। যদি কাউকে না বলা হয়ে কেউ বুঝতেই পারবে না এটাতে তেল দেয়া হইনি।

No comments:
Post a Comment