Thursday, 5 May 2016

সিসমে চিকেন

সিসমে চিকেন:

যা প্রয়োজন:

চিকেন পিস করা- দেড় কেজি 
ব্রকোলি - ১ কাপ
সীম - ১ কাপ
লাল ক্যাপসিকাম- ১ কাপ
স্প্রিং ওনিওন - ১ মুঠি
তেল- ১/৪ কাপ
ফিস সস- ১/২ কাপ
চিনি- ১ টে চামচ
চিলি/গারলিক পেস্ট- ১ টে চামচ
তিলের তেল - ১ টে চামচ
চিকেন স্টক- ১/২ কাপ
কর্ণফ্লাওয়ার- ২ টে চামচ
ভাজা তিল- ১ টে চামচ 

যেভাবে করতে হবেঃ

## ফিস সস,চিনি,চিলি পেস্ট,তিলের তেল একসাথে মিশিয়ে রাখুন।

## চিকেনের সাথে কর্ণফ্লাওয়ার মাখিয়ে নিন। 

## প্যানে তেল গরম করে ২ টে চামচ তেল গরম করে চিকেনগুলি ভেজে উঠিয়ে রাখুন।একই প্যানে বাকি তেল গরম করে ক্যাপসিকাপ,ব্রকোলি নরম হওয়া পর্যন্ত ভাজুন।এবার এতে স্পিং ওনিওন,সীম দিন।সীম নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।চিকেন এড করে তিলের তেলের মিশ্রন দিয়ে দিন।এক মিনিটের মতো রান্না করুন।নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। 

****সারভিং ডিশে ঢেলে ভাজা তিল ছিটিয়ে রান্না করা ভাতের সাথে পরিবেশন করুন।


No comments:

Post a Comment