Friday, 6 May 2016

কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস

কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের এঁচোড়

উপকরণ :
এঁচোড় ও গরুর মাংস ১/২ কেজি করে, 
১/২ কাপ পেঁয়াজ কুঁচি পরিমানমতো, 
১ চা চামচ হলুদ গুঁড়ো, 
পরিমাণ মতো মরিচ গুঁড়ো, 
১ চা চামচ জিরাগুঁড়ো, 
২ টেবিল চামচ করে আদা ও রসুনবাটা, 
৪ টা এলাচ, 
৪ টুকরো দারুচিনি, 
কাঁচামরিচ ৬ টি, 
১/২ কাপ সয়াবিন তেল, 
১/২ চামচ চিনি, 
পরিমাণমত লবণ ও পানি নিয়ে নিন।

রান্না-বান্না :
প্রথমে এঁচোড় কেটে ভাপিয়ে নিন। এবার কড়াইতে পরিমাণমতো তেল গরম করে সব মসলা কষিয়ে মাংস দিয়ে আরেকটু পানি দিয়ে মৃদু আঁচে সিদ্ধ হতে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে ভাপিয়ে রাখা এঁচোড় আর এককাপ পানি দিয়ে দশ মিনিট ঢেকে রান্না করুন। খেয়াল রাখুন যাতে পাতিলের নিচে লেগে না যায়।

এবার পেঁয়াজ কুঁচি, আস্ত জিরা আর রসুন কুঁচি দিয়ে পুরো সবজিটি ফোড়ন দিন। স্বাদ বাড়াতে সামান্য চিনি ছিটিয়ে দিন। ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল মাংসের এঁচোড়।

No comments:

Post a Comment