Thursday, 5 May 2016

দই

উপকরণঃ
  • দুধ – ২ কেজি (৮ কাপ)
  • চিনি – দেড় কাপ
  • দইয়ের বীজ – ৪ টেবল চামচ
  • ঘি – ১ টেবল চামচ

প্রণালীঃ 
– চিনি ক্যারামেল করুন। এবার দুধ ছেঁকে নিয়ে চুলায় চিনির সাথে মিলিয়ে দিন। ঘন হয়ে দেড় লিটার পরিমাণ হলে নামিয়ে ঘি দিয়ে দুধ ঠান্ডা করুন। এ সময় দুধ বারবার নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সর না পড়ে।
– দুধ ঠান্ডা হলে তাতে ২ টেবল চামচ বীজ দই দিয়ে ঘুটনি দিয়ে ঘুঁটে দিন।
– যে পাত্রে দই বসানো হবে বাকি বীজ দই সেই পাত্রের তলায় প্রলেপ দিয়ে দিন। উঁচু থেকে দুধ ঢেলে দিন। এতে দইয়ের ওপর ফেনা হয়ে সর পড়বে। এবার হাঁড়ি ঢেকে দিন।
– ঘরের গরম জায়গায় বা খাটের তলে দইয়ের হাঁড়ি কম্বল দিয়ে ঢেকে দিন। সন্ধ্যায় দই পাতা হলে শেষ রাতে দই বসে যাবে।


***দই বসতে ৭-৮ ঘন্টা সময় লাগে।

No comments:

Post a Comment