Saturday, 25 February 2017

Indonesian Saiyur Hijao

Saiyur Hijao মানে হইলো শাক ঝোল, Saiyur means - শাক আর Hijao means - ঝোল. Saiyur Hijao আমরা যেমন শাক রান্না করি তেমনি এশিয়ান অন্য দেশগুলোতে যেমন: ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও শাক রান্না করে, তবে তা আমাদের মতো ভাজি না ঝোল ঝোল এবং তাতে মুরগি এবং চিংড়ি দুটোই থাকে, শুনলে মনে হয় এ আবার কি মুরগি এবং চিংড়ি এক সাথে কিন্তু স্বাদটা আসলেই মজার আমার খেতে ভালোই লাগে সাথে আমার বরেরও। ও বেচারার আমাকে নিয়ে ঘুরতে আসলে অনেক বিপদে পরে, বিশেষ করে খাবার নিয়ে আহারে বেচারা, তারপরও চুপ করে থাকে কিছুই বলে না।

যাইহোক Saiyur Hijao - র রেসিপি বলতে এসে গল্প শুরু করে দিলাম,চলো তাইলে এখন দেখেনি Saiyur Hijao - বানাতে কি কি লাগে:

যা যা লাগবে:
শাক : ২ আটি বা পরিমান মতো ;
গাজর : ১/২টি (লম্বা চিকন করে কাটা) ;
রসুন : ৪ কোয়া (কুচি কুচি করে কাটা ) ;
পিঁয়াজ : একটি (চাক চাক ফালি করা) ;
মরিচ : ২টি (ফালি করে কাটা) ;
মুরগি : বুকের মাংস (ছোট ছোট পিস করে কাটা ) ;
চিংড়ি : ৬ থেকে ৭ টি (মন মতো) ;
Maggi চিকেন স্টক: Optional (যদি মন চায় ) ;
লবণ : পরিমাণ মতো ;
তেল : খুবই সামান্য ;
পানি : পরিমাণ মতো।

রন্দ্রন:
প্রথমে চুলায় কড়াই দিয়ে তাতে তেল দিয়ে গরম করতে হবে। এরপর এতে রসুন দিয়ে হালকা ভাজা ভাজা করতে হবে , রসুন ভাজার ঘ্রান বের হয়ে গেলেই চুলার জাল কমিয়ে তাতে কিউব করা মুরগির পিস এন্ড এরপর তাতে চিংড়ি দিয়া হালকা ভাজা ভাজা করতে হবে। এখন এতে মরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে পিয়াজ আর ফালি গুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তাতে পানি দিয়ে দিতে হবে। পানি আপনার প্রয়োজন মতো দিয়া ডেকে দিতে হবে। এবং জাল বাড়ায় দিতে হবে , পানি কমায় আসলে এখন শাক দিয়ে  নাড়াচাড়া করতে হবে এখন লবন দিয়া টেস্ট করে নামায় নিন।

*** যদি Maggi চিকেন স্টক ব্যবহার করা হয় তাইলে লবন ব্যবহার না করাই ভালো।



No comments:

Post a Comment