Sunday, 10 April 2016

কচুর লতিতে চিংড়ী

উপকরণ :
১. ছোট বাগদা চিংড়ী-১৫০ গ্রামের পরিমান মত।
২.তেল -আন্দাজ দেড় টেবিল চামচ। 
৩.কুচানো পিয়াজ -আধা কাপ। 
৪.কুচানো রসুন -এক টেবিল চামচ দিন।
৫.হলুদ গুড়া-হাফ চা চামচ ।
৬.মরিচ গুড়া-এক চা চামচ ।
৭.জিরা গুড়া-এক চা চামচ ।
৮.আদা রসুন বাটা-এক চা চামচ ও 
৯.লবন- পরিমাণমত দিয়ে নাড়ুন।
১০.কাচাঁমরিচ - ফালি ৩/৪টা।
১১.কচুর লতি- ফ্রেশ ও কচি হাফ কেজি।

রান্না-বান্না :
কচুর লতি বেছে কেটে পরিস্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এখন নতুন লতি উঠছে সবে। হাইব্রিডের মোটা গুলো না দেশি টা নিলে ভাল।স্বাদে ঠকবেন না।
চিংড়ী মাছের মাথা লেজ খুলে আলাদা করে বেটে নিয়েছি! কিছু কিছু অঞ্চলে এটাকে কুম বলে! চিংড়ী ও ইলিশ এর সাথে সবুজ সব্জি লাউ এর বেশ মিল। লাউ এর যেমনটি কিচ্ছুটি বাদ যায় না ,তেমনিভাবে চিংড়ীর ও ইলিশের কিছুই বাদ যায় না। তবে বড় চিংড়ীর ক্ষেত্রে আলাদা কথা।
এখন চিংড়ির বাটা অংশ আলাদা বাটিতে রাখুন। এবার চুলায় ছড়ানো কড়াই চাপান। এতে হিট কোথাও বেশি বা কম লাগবে না সমান থাকবে।এরপর এতে এক এক করে সব মশলা দিন। এবং ভালো করে কষান। এখন এতে চিংড়ি মাছ দিয়ে একটু নাড়ুন।  মাছ একটু নরম হলে এতে চিংড়ীর বাটা অংশ দিন। নেড়ে আধা কাপ মত পানি দিন। মশলা মাছে মিশে গেলে লতি দিয়ে নেড়ে আঁচ বাড়িয়ে ঢেকে দিন। মিনিট চার পাচেঁক পর ঢাকনা খুলে দিন। আঁচ মাঝারী করুন। লতি থেকে পানি বের হবে। ওটা মাঝারী আচেঁই হালকা ভাবে কিচ্ছুক্ষন পর নেড়ে দিন। দিন। ঝোল গা মাখা হয়ে এলে জিরা ফাঁকি আধা চা চামচ ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখুন। আর ঢাকনা দিবেন না। গরম জায়গায় রাখবেন না। অপেক্ষাকৃত শিতল স্থানে রাখুন। প্রয়োজনে ফ্যান ছেড়ে ভাপ সরিয়ে নিন।


****শেষের চারটি লাইন রান্না সব্জির কালার সংরক্ষণে বেশ ভুমিকা পালন করে! ভাল থাকুন সুস্থ থাকুন।
Enjoy the green vegetable!!!!!!!!

No comments:

Post a Comment