আলু এমন একটি খাবার যা সবকিছুর সাথেই বেশ ভালো মানিয়ে যায়। বিশেষ করে স্ন্যাকস খাবার তৈরিতে আলুর জুড়ি নেই। Pancake কার না পছন্দ বলুন। যদি এই pakora তৈরি করা যায় আলু দিয়ে তাহলে কেমন হয়? বিকেলে চায়ের সাথে অত্যন্ত সুস্বাদু Potato Pancake সকলেই বেশ পছন্দ করেই খাবেন। চলুন তাহলে খুবই সহজ মাত্র ১৫ মিনিটের রেসিপিটি জেনে নেয়া যাক।
Ingredients:
– ৪-৫ টি আলু
– ১ টি পেঁয়াজ
– ১ টি ডিম
– ৪০ গ্রাম ময়দা
– লবণ স্বাদ মতো
– তেল সামান্য
* আপনার পছন্দমতো মরিচ বা অন্যান্য মসলা আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন
Cooking:
– প্রথমে আলু লম্বাটে করে ঝুড়ি করে কুচি করে নিন। পেঁয়াজ অর্ধেক করে কেটে ঝুড়ি করে পরত ছাড়িয়ে নিন।
– এরপর একটি বাটিতে আলু ও পেঁয়াজ কুচি খুব ভালো করে মিশিয়ে এতে ডিম ভেঙে দিয়ে ভালো করে মেশান ও লবণ দিন। প্যানকেক ব্যাটারের মতো ঘন করতে পরিমাণমতো ময়দা দিয়ে আঠালো ব্যাটার তৈরি করে নিন।
– এরপর একটি ফ্রাইংপ্যানে অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে প্যানকেকের ব্যাটার তুলে দিয়ে হাত দিয়েই ছড়িয়ে প্যানকেকের আকার দিন।
– এরপর দুপাশ অল্প আঁচে বাদামী কুড়মুড়ে করে ভেজে তুলে নিন। ব্যস, এবার বিকেলের আড্ডায় চায়ের সাথে পরিবেশন করুন সুস্বাদু পটেটো প্যানকেক।

No comments:
Post a Comment