Tuesday, 26 April 2016

তেহারী

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরিষার তেলের তেহারী :

উপকরণ:

গরুর মাংস - ১ কেজি ( ছোট ছোট পিস করা )
পোলার চাল - ১/২ কেজি 
ধনিয়া - ১ tbsp 
জিরা  - ১ tbsp 
জায়ফল-জয়ত্রী - ১ tbsp 
লাল মরিচ - ১/২ tbsp 
এলাচ - ৩ টি 
দারুচিনি - ২ টি 
তেজপাতা - ১ টি 
আদা বাটা - ২ tbsp 
রসুন বাটা - ২ tbsp 
সরিষা বাটা -২ tbsp 
টক দই - ২ tbsp 
পিয়াজ বেরেস্তা - ১ কাপ 

চাল বাদে সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে রাখ তে হবে ১ ঘন্টা মিনিমাম। না হইলে সারারাত রাখলেও ভালো। এরপর মাংস চুলায় দিয়া খুব ভালো করে কাসাতে হবে। 

পোলাও রান্না করতে হবে সরিষার তেল দিয়ে।  পানি শুকায় আসতে থাকলে তাতে রান্না করা মাংস দিয়া দিমে ভাপে দিয়ে দিতে হবে। 

***ঘন্টা খানিক পর নামে নিয়ে গরম গরম পরিবেশন করুন তেহারী।  




No comments:

Post a Comment